Sunday, June 14, 2026

করোনা আবহে প্রাণায়ামে জোর প্রধানমন্ত্রীর

Date:

Share post:

রবিবার বিশ্ব যোগ দিবস। করোনা মহামারি পরিস্থিতিতে ঘরে যোগ, পরিবারের সঙ্গে যোগের আহ্বান জানানো হয়। এদিন জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “প্রাণায়াম প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। করোনাভাইরাস শ্বাসযন্ত্রের উপর আক্রমণ করে। প্রাণায়ামের মাধ্যমে শ্বাস প্রক্রিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করা সম্ভব। অনুলোম, বিলোম সহ অন্যান্য প্রাণায়াম প্রতিদিন করতে হবে।” বয়স, লিঙ্গভেদে প্রতিদিন ঘরে বসে, পরিবারের সঙ্গে যোগ করার কথা জানান তিনি।

বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী যোগের মাধ্যমে ভাইরাসকে হারানোর কথা বলেন। তাঁর কথায়, যোগ শুধুমাত্র শারীরিক সুস্থতা বজায় রাখে না। পাশাপাশি যোগের মাধ্যমে মানসিক শান্তি মেলে। প্রতিদিন যোগের অভ্যেস করলে সহনশীল ক্ষমতা, মানসিক শক্তির বিকাশ ঘটে। একই সঙ্গে বিভিন্ন দিক ব্যালেন্স করা এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করার শক্তি পাওয়া যায়।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...