Monday, March 30, 2026

টলিউডে নেপোটিজম: শ্রীলেখার পাশে দাঁড়ালেন তথাগত

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নেপোটিজম নিয়ে সামনে আসছে একের পর এক ঘটনা। বলিউড পেরিয়ে এই আঁচ পড়েছে টলিউডে। স্বজনপোষণ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা-অভিনেত্রীরা। অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইউটিউব লাইভে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রেম ছিল। আর সেই জন্যই ঋতুপর্ণা সব নায়িকার চরিত্র পেতেন। তাঁর অভিযোগ সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রযোজক অশোক ধানুকা সহ অনেকের বিরুদ্ধে।

এই প্রসঙ্গে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পাশে দাঁড়ালেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। নিজের ফেসবুক হ্যান্ডেলে শ্রীলেখাকে সমর্থন জানিয়েছেন তথাগত। লিখেছেন, “গতকাল রাতে দেখলাম,নতুন করে বলার কিছু নেই। তুমি তোমার সত্যিগুলো তোমার মতো করে বলেছ। শুধু এভাবে হয়ত প্রথমবার। হয়ত আরও অনেক সত্যি আছে যেগুলো কোনো একটা বিকেলবেলায় বলতে ইচ্ছে করবে,আবার নাও ইচ্ছে করতে পারে।” লজ্জা না পেয়ে শ্রীলেখা কে আরও সোচ্চার হবার বার্তা দিয়েছেন অভিনেতা। লিখেছেন, সত্যির একটা চূড়ান্ত নগ্নতা রয়েছে তাই লজ্জাবোধও প্রবল, তুমি লজ্জা পেও না কিন্তু,তাহলে অন্য আরও অনেকগুলো শ্রীলেখা যারা একদিন বলবে ভেবেছিল চুপ করে যাবে।” আসলে লজ্জিত যাদের হওয়া উচিত তাঁর বহাল তবিয়তে বুক ফুলিয়ে নিজের ছবিতে মালা নেন। কারোর নাম না করে লিখেছেন তথাগত।

তাঁর নিশানায় রয়েছেন কলকাতার এক পরিচালক। অভিযোগ ওই পরিচালক পুরুষ অভিনেতাদের কাস্টিং কাউকে বাধ্য করতেন। তবে এক্ষেত্রে কারোর নাম করেননি অভিনেতা। লিখেছেন, কজনই বা জানতে চান সচেতন,উদারমনস্ক লেখক পরিচালক তাঁর পুরুষ অভিনেতাদের সিনেমায় সুযোগ দিতে তাঁর সঙ্গে শোওয়ার প্রাথমিক শর্ত ডিঙোতে বাধ্য করতেন।”

তথাগতর স্ত্রী তথা অভিনেত্রী দেবলীনা দত্ত একবার শাশ্বত চট্টোপাধ্যায়ের সাক্ষাতকারে বলেছিলেন টলিউডে ভালোমতোই কাস্টিং কাউচ চলে। সেই প্রসঙ্গ নিজের পোস্টে তুলে তথাগত। লিখেছেন,”শাশ্বত চট্টোপাধ্যায়ের অনুষ্ঠানে দেবলীনাকে প্রশ্ন করা হয়েছিল ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ আছে কি না? দেবলীনা বলেছিল হ্যাঁ। তাই অভিনেত্রী হিসেবে অনেক কিছু করা হয়ে ওঠেনি ওঁর।”

পোস্টের শেষে তথাগত শ্রীলেখার উদ্দেশে লিখেছেন, যীশু সেনগুপ্ত,টোটা রায়চৌধুরী, চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়, কুশল চক্রবর্তী, তাপস পাল সহ অনেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু বলেছেন কেউ শোনে নি। অথবা শুনেও না শোনার ভান করেছে। একদিন তোমার বলাও এদের কাছে গুরুত্ব হারাবে। তুমি থেম না,যেমনটা এতদিন থামনি।”

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...