Monday, March 30, 2026

আমেরিকার অ্যারিজোনা’র জঙ্গলে ভয়াবহ আগুন

Date:

Share post:

ফের দাবানল, এবার আমেরিকায়।

আমেরিকার অ্যারিজোনা’র জঙ্গলে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷
আগুন ছড়িয়েছে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার একর জঙ্গলে। ঘটনাস্থলের কাছাকাছি থাকা ১২টির বেশি বসতি এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি এলাকার মানুষকে যে কোনও সময় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা তৈরি রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে এই আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, হেলিকপ্টার ৷ এই মুহুর্তে কাজ করছেন প্রায় ৮০০ জন দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে ৮টি হেলিকপ্টার। দমকলের সন্দেহ, কোনও গাড়িতে আগুন ধরে যাওয়ার পর সেই আগুন বাতাসের তীব্রতায় ছড়িয়ে পড়েছে জঙ্গলে।স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এই আগুন কমপক্ষে দশদিন জ্বলবে। তার আগে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। তারপরেও উত্তাপ থেকে যাবে আরও ৫-৭ দিন৷ এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Related articles

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...