Monday, April 6, 2026

ট্রাফিক পরিকাঠামো উন্নত করতে ২৫৭৭ কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

আইনশৃঙ্খলাকে রক্ষার ওপর বিশেষভাবে জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। একাধিক জেলা ভেঙে পুলিশ জেলা তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার রাজ্যজুড়ে ট্রাফিক পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর তাই ট্রাফিক পুলিশে ২৫৭৭টি নতুন পদ তৈরি করা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হচ্ছে ট্র্যাফিক কন্ট্রোল রুমও।

গত সপ্তাহে নবান্ন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নতুন ২৫৭৭টি পদের মধ্যে ১৭০০টি কনস্টেবলের। পুলিশের গাড়ি চালানোর জন্য ১৭৭ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে এএসআইয়ের পদ ৪৪০টি, এসআইয়ের পদ ১৭০টি, ইনস্পেক্টর-পদ ৭৫টি, ডিএসপি-পদ ১২টি এবং অতিরিক্ত পুলিশ সুপারের ৩টি পদ আছে।

রাজ্য ট্রাফিক পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ১৫টি রাজ্য সড়কের দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার। অন্যদিকে রয়েছে ২৭টি জাতীয় সড়ক। যার দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার। সংশ্লিষ্ট সড়কগুলিতে পরিকাঠামো ব্যবস্থা উন্নত করা হচ্ছে।

জানা গিয়েছে, ১৮টি জেলায় থাকবে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুম। ২৭টি ট্রাফিক গার্ড, ১৭টি হাইওয়ে ট্রাফিক গার্ড, ১২টি জেলা-সহ ব্যারাকপুর, বিধাননগর, চন্দননগর কমিশনারেট মিলিয়ে ১৫টি জেলা ট্রাফিক এবং রোড সেফটি হেড কোয়ার্টার তৈরি হচ্ছে। নতুন ট্রাফিক গার্ডে ৫৮ জন এবং হাইওয়ে ট্রাফিক গার্ডে ১৯ জন করে কর্মী থাকবেন।

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...