Monday, April 6, 2026

হিংসা দিয়েই সমস্যার সমাধান সম্ভব, বিতর্ক উস্কে ফের দিলীপ

Date:

Share post:

‘বদলাও হবে, বদলও হবে’ স্লোগান দিয়ে সাড়া ফেলে দেওয়ার পর এবার আরও বিস্ফোরক। দিলীপ ঘোষ বললেন, অহিংসা নয়, হিংসার মাধ্যমেই সম্ভব সমস্যার সমাধান। বিজেপি রাজ্য সভাপতির বিবৃতিতে বিতর্ক চতুর্দিকে।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিনের আগ্রাসন প্রসঙ্গ নিজেই তোলেন দিলীপ। বলেন আজ যদি চিনকে হিন্দি-চিনি ভাই-ভাই বলি, তাহলে দেশের আরও কিছুটা ওরা নিয়ে নেবে। আসলে যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই কথা বলা উচিত। এরপরই দিলীপ সোজা মহাভারতের উদাহরণে চলে যান। বলেন, হিংসার প্রতিরোধ নিয়ে কেউ যদি ভাবেন মন্ত্র জপ করলেই হয়ে যাবে, তাহলে লোকে তাকে নির্বোধ এবং কাপুরুষ বলবে। তার মানে ভগবান শ্রীকৃষ্ণ কি কুরুক্ষেত্রের যুদ্ধ করে ভুল করেছিলেন? ক্ষমার কথা তারাই বলে যারা কাপুরুষ। হিংসা ছাড়া পৃথিবীতে কোন দিন কোন সমস্যার সমাধান হয়নি। বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন হিংসা আর সন্ত্রাস সরাতে চাইছে বিজেপি নেতৃত্ব মানুষ ওদের ছুড়ে ফেলে দেবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...