Monday, June 8, 2026

শ্রীরামপুরে ভেঙে পড়ল ‘ভূতেদের বাড়ি’

Date:

Share post:

হঠাৎ ভেঙে পড়ল শ্রীরামপুর রাজবাড়ির একাংশ। এই বাড়িতেই হয়েছিল অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার শুটিং। সোমবার ভেঙে পড়ে প্রায় ৩৫০ বছরের পুরনো রাজবাড়ির একাংশ। এদিন যে অংশটি ভেঙে পড়ে তার নীচেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের কাজ চলে। উপরে ছোটদের স্কুল। কিন্তু সরকারি নির্দেশে স্কুল বন্ধ। এক্সচেঞ্জ অফিসেও বেশি লোকজন না থাকায় বড় দুর্ঘটনা এদিন এড়ানো গিয়েছে। দীর্ঘদিন রক্ষণাবক্ষেণ না হওয়ায় এই রাজবাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে অনুমান। এই রাজবাড়িতে হয়েছিল অনীক দত্তের জনপ্রিয় বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর শুটিং। এই বাড়িটিকে ভূতেদের আস্তানা হিসেবে দেখিয়েছিলেন পরিচালক। সেই বাড়ির একাংশ এদিন ভেঙে পড়ল।

Related articles

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...