Monday, April 6, 2026

ছাত্র পরিষদের রক্তদান শিবিরে উৎসাহ দিতে হাজির বামেদের ছাত্র-যুবরা

Date:

Share post:

করোনার আবহে রক্তদান শিবিরের আয়োজন করলো কলকাতা জেলা ছাত্র পরিষদ। যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরাও।

আজ, সোমবার কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে অনুষ্ঠিত হয় এই রক্তদান কর্মসূচিত। যেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মোট ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন তাঁরা আধুনিক প্রযুক্তিযুক্ত রক্ত সংগ্রহকারী বাসের ব্যবস্থা করেছিলেন। কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, রোহন মিত্র, সোমদীপ ঘোষ প্রমুখদের পাশাপাশি বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, সৈকত গিরি, অর্জুন রায়, ময়ূখ বিশ্বাসরাও এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...