Sunday, June 14, 2026

জঘন্য! বিশ্ব মহামারির মধ্যেই চিনে কুকুরের মাংস খাওয়ার উৎসব শুরু

Date:

Share post:

কুৎসিৎ কাণ্ড! করোনা বিশ্ব মহামারির পরিস্থিতিতেও চিরাচরিত প্রথা মেনে চিনে শুরু হয়েছে কুকুরের মাংস খাওয়ার বার্ষিক উৎসব। রবিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে টানা দশদিন অর্থাৎ ৩০ জুন পর্যন্ত। উৎসবে রান্না করা কুকুরের মাংস ও কাঁচা মাংস ছাড়াও জ্যান্ত কুকুর বিক্রি হচ্ছে। চিনের পশুপ্রেমীদের দাবি, এই বছরই হয়তো শেষবারের মত এই উৎসব চলছে।

বিবিসি জানিয়েছে, ১০ হাজারের বেশি কুকুর ও বিড়াল চিনের এই উৎসব উপলক্ষ্যে নিধন করা হবে। পশুপ্রেমীরা এই উৎসবটি বন্ধ করার দাবিতে ১ কোটি ১০ লক্ষের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছেন। প্রসঙ্গত, চিন, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ ৫০০ বছর ধরে ঐতিহ্যগতভাবে কুকুরের মাংস খেয়ে আসছে। প্রতি বছর মানুষের ব্যবহারের জন্য অন্তত ১ কোটি কুকুর মারা হয়ে থাকে।

চিনের দক্ষিণ পশ্চিম শানঝি প্রদেশের ইউলিন শহরে এই উৎসবে সাধারণত হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। তবে করোনা সংকটের জন্য এবছর জনসমাগম কম। চিন সরকারের নতুন আইন অনুযায়ী, দেশে বণ্যপ্রাণীর সুরক্ষার জন্য কুকুর ও বাদুড় বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই শুরু হয়েছে কুকুর নিধনের মহাযজ্ঞ। গত কয়েক বছর ধরে ইউলিনের এই উৎসবের তীব্র বিরোধিতা করে আসছেন পশুপ্রেমীরা। চিনের হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল নামে এক পশুপ্রেমী সংগঠনের বিশেষজ্ঞ পিটার লি জানিয়েছেন, উৎসবের নামে ভিড়ে ঠাসা বাজার ও রেস্তোরাঁয় কুকুরের মাংস বিক্রির আয়োজন জনস্বাস্থ্য সুরক্ষার দিক থেকেও বড় বিপদ।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...