Monday, March 16, 2026

গালওয়ান সংঘর্ষে মৃত চিনা সেনা অফিসার, স্বীকার বেজিংয়ের

Date:

Share post:

গালওয়ান সংঘাতের প্রায় এক সপ্তাহ পর চিনা সেনাকর্তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনল বেজিং৷

সংঘর্ষের পর সীমান্তে উত্তেজনা কমাতে ভারত ও চিনের মধ্যে সামরিক স্তরে আলোচনা চলছে৷ সেই আলোচনাতেই গালওয়ানে তাদের সেনামৃত্যুর কথা মেনেছে
চিনা সামরিক বাহিনী। ১৫ জুনের সেই ঘটনার পর ভারতীয় তরফে বলা হয়েছিলো গালওয়ান সংঘাতে শহিদ হয়েছেন ২০ জওয়ান। চিনের তরফে হতাহত কমপক্ষে ৪৫ জন। এতদিন বেজিং ভারতের দাবির পক্ষে বা বিপক্ষে কোনও বিবৃতি দেয়নি। সোমবারের বৈঠকে সেই প্রসঙ্গ তুলে নিজেদের সেনামৃত্যুর কথা স্বীকার করেছে চিনা প্রশাসনিক কর্তারা৷ জানা গিয়েছে, সেই সংঘাতের জেরে ৭৬ জন ভারতীয় সেনা জখম হয়েছেন। তাঁদের জম্মু ও লেহ’র সেনা হাসপাতাল চিকিৎসা চলছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে কাজে ফিরবেন তাঁরা।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...