Tuesday, March 31, 2026

ভারতের হয়ে খেলা হল না, প্রয়াত কিংবদন্তি স্পিনার রাজিন্দর গোয়েল

Date:

Share post:

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রবিবার প্রয়াত হলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি স্পিনার রাজিন্দর গোয়েল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। প্রয়াত ক্রিকেটারের পুত্র নীতিন গোয়েল’ও ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন।

১৯৪২ সালের ২০ সেপ্টেম্বর হরিয়ানায় জন্ম বাঁ হাতি স্পিনার রাজিন্দর গোয়েলের। সেরা বোলার হয়ে ১৬ বছর বয়সে তিনি‌ সর্বভারতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম নজর কাড়েন। তাঁর দুরন্ত পারদর্শিতার কারণেই উত্তরাঞ্চল সে বার চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীকালে ঘরোয়া ক্রিকেটে পাটিয়ালা, দক্ষিণ পঞ্জাব, দিল্লি ও হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করা রাজিন্দর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৪৪ বছর বয়স পর্যন্ত। ভারতীয় ক্রিকেট জীবনের অবদানের জন্য ২০১৭ সালে বোর্ড তাঁকে সি কে নাইডু ট্রফি দিয়ে সম্মান জানায়।

১৯৫৭-৫৮ মরসুমে ঘরোয়া ক্রিকেটে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৮টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন গোয়েল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫০টি উইকেট পাওয়ার বিরল নজিরও রয়েছে এই স্পিনারের নামে। রঞ্জি ট্রফিতেও রাজিন্দরের সংগ্রহ ৬৩৭টি উইকেট। যা আজ পর্যন্ত রেকর্ড এই প্রতিযোগিতায়। তা সত্ত্বেও ভারতের হয়ে কোনও দিন খেলা হয়নি সত্তর দশকে সাড়া জাগানো এই ক্রিকেটারের।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শিখর ধওয়ন, হরভজন সিংহেরাও। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও টুইট করে শোকজ্ঞাপন করা হয়। এ দিন তাঁর প্রয়াণের খবর পাওয়ার পরেই শোকের ছায়া নেমে আসে ভারতীয় ক্রিকেট মহলে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...