Monday, April 6, 2026

রথযাত্রা সরাসরি দেখতে এবার একমাত্র ভরসা ডিজিটাল ও ইলেকট্রনিক মিডিয়া

Date:

Share post:

এই প্রথম পুরীর রথযাত্রার জন্য আদালতের দিকে তাকিয়ে থাকতে হলো জগন্নাথ পূজারীদের। আর এই প্রথম সাধারণ মানুষকে সরাসরি রথযাত্রা দেখতে হবে ডিজিটাল ও ইলেকট্রনিক মিডিয়াতে। আদালতের নির্দেশ একমাত্র সেবাইতরাই রথ টানতে পারবেন। কোন সেবাইতরা পারবেন? পুরী মন্দিরের মুখ্য সেবাইত রাজেশ দ্বৈতাপতি জানাচ্ছেন, যে সমস্ত সেবাইতের কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, তাঁরাই রথ টানতে পারবেন। এক একটি রথ টানবেন প্রায় ২৫০ জন সেবাইত। ফলে সব মিলিয়ে পুরীর ২ হাজার সেবাইতের মধ্যে প্রায় ১২০০ সেবাইত রথ টানবেন। সেবাইত বাছাই আজ, সোমবার রাতেই হয়ে যাবে। সেই সঙ্গে চলছে রথ সাজোনার শেষ মুহূর্তের প্রস্তুতি। মাস্ক ও স্যনিটাইজর বিলি করা শুরু হয়েছে। ফের কিছু সেবাইতের কোভিড টেস্টও চলছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...