Monday, April 6, 2026

লাদেন নিকেশের গোয়েন্দা কুকুর যোগ দিচ্ছে রাজ্যের বন বিভাগে

Date:

Share post:

রাজ্যের বন বিভাগে যোগ দিতে চলেছে দুই গোয়েন্দা কুকুর।তাদের নাম অরল্যান্ডো এবং সায়ানা। রাজ্যের বনদফতর জার্মান শেফার্ড ও ল্যাবের পরিবর্তে ওই বেলজিয়ান শেফার্ড অথবা ম্যালিনয়দের উপর বেশি ভরসা রাখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কঠোর প্রশিক্ষণ পর্ব শেষ করেছে ওই দুই ম্যালিনয়। এর আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দায়িত্বে থাকা এক ম্যালিনয় করিম গন্ধ শুঁকে বিভিন্ন ধরনের বন্যপ্রাণ হত্যার কিনারা করে দেশের মধ্যে সেরা গোয়েন্দা কুকুরের শিরোপা ছিনিয়ে এনেছিল। এছাড়াও জলদাপাড়ার রানিও বন্যপ্রাণ হত্যা ও বন্যপ্রাণীদের দেহাংশ পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তাতেই উৎসাহিত হয়ে

অপরাধের কিনারা করার ক্ষেত্রে সারা পৃথিবীতে ম্যালিনয়দের জুড়ি মেলা ভার। কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবেটাবাদে আত্মগোপন করে থাকার সময় আমেরিকান সিল আর্মিকে বিশেষ ভাবে সহায়তা করেছিল এই ম্যালিনয় প্রজাতির কুকুর।

কয়েকটি শারীরিক পরীক্ষার পর দফতরের কর্মী হিসেবে কাজে যোগ দিয়ে অরল্যান্ডো নামে গোয়েন্দা কুকুরটি যাবে গরুমারা জাতীয় উদ্যানে আর সায়ানার পোস্টিং হবে সুন্দরবন টাইগার রিজার্ভে। মূলতঃ চোরাশিকার রোধ করতেই বন দফতর ওই বেলজিয়ান শেফার্ডদের উপর বেশি ভরসা করছে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, “যে কোনও অপরাধের কিনারা করতে ম্যালিনয়দের জুড়ি নেই। তাই নতুন করে আরও বেশ কয়েকটি বেলজিয়ান শেফার্ডকে বনদফতরের কাজে নিয়োগ করা হবে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...