Wednesday, June 24, 2026

 “যা হয়েছি বাবার জন্য, হ্যাঁ আমি প্রিভিলেজড” বিতর্ক উস্কে সোনামের বার্তা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি শব্দ বার বার উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। ‘নেপোটিজম’। আর এই কারণে তোপের মুখে পড়ছেন বলিউডের স্টার কিডরা। কেন একশ্রেণী পরিচালকেরা কেবলমাত্র স্টারকিডদের নিয়েই ব্যস্ত। নেপোটিজম টেনে এনে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন রাজপুতের ভক্তরা।

প্রশ্ন উঠেছে, বাবার ক্ষমতা থাকা, পরিবারের প্রভাব থাকাটাই কী দক্ষতার পরিচয়, কেন গড ফাদারের অভাব অনুভব করেছিলেন সুশান্ত!

এবার এই বিষয়ে হাজারও প্রশ্নকে উড়িয়ে দিয়ে রবিবার ফাদার্স ডে-তে মুখ খুললেন সোনাম কাপুর। লিখলেন, “তিনি তাঁর বাবার কন্যা, আজ যা হয়েছেন, তাঁর বাবার জন্যই হয়েছেন, অনীল কাপুর নিজের এই জায়গাটা করতে অনেক পরিশ্রম করেছেন। তবেই তিনি সোনামকে এই দিনটি দিতে পেড়েছেন।”

এখানেই শেষ নয়, সোনাম আরও জানান, “এটা তাঁর ভাগ্য তিনি এখানে জন্মেছেন। সকলেই নিজের ভাগ্যেই জন্মায়।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...