Monday, April 6, 2026

রাজপথে নামছে না ইসকনের রথ, তবে সরাসরি জগন্নাথ দর্শন পাবেন যেভাবে

Date:

Share post:

করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে এবার কলকাতার রাজপথে নামছে না বিখ্যাত ইসকনের রথ। ফলে জগন্নাথদেব দর্শনে কলকাতা শহরে এবছর অনেকেই বঞ্চিত হবেন। তবে তার বিকল্প পথ বলে দিয়েছেন কলকাতা ইসকনের ভাইস-প্রেসিডেন্ট রাধারামন দাস।

তিনি জানিয়েছেন, আগামীকাল কলকাতা ইসকন মন্দিরের জগন্নাথদেব দর্শন করা যাবে ইসকনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এবার সরাসরি জগন্নাথ দর্শন না হলেও ফেসবুক পেজের মাধ্যমে দর্শন করা যাবে জগন্নাথদেবকে ।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামীকাল ভোর সাড়ে চারটের সময় রীতি ও আচার মেনেই জগন্নাথদেবকে আরাধনা করে তোলা হবে। তারপর তাঁর পোশাক পরিধান করা হবে। তারপরেই জগন্নাথদেব দর্শন দেবেন এবং তাঁকে ৫৬ রকমের ভোগ দেওয়া হবে।

সকাল সাড়ে আটটার সময় জগন্নাথদেবকে ওপর থেকে নীচে নামানো হবে। আর এ বছর সমস্ত আচার-অনুষ্ঠান পালন হবে ইসকনের মন্দিরের মধ্যেই। এবার শহর কলকাতার রাজপথে জগন্নাথদেবের রথ বেরোচ্ছে না, তবে নিয়ম-নীতির কোনও ত্রুটি হবে না বলেই জানিয়েছেন রাধারমন দাস।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...