Monday, April 6, 2026

মাহেশে ব্যস্ততা নেই: ৬২৪ বছরে প্রথম রথের রশিতে পড়বে না টান

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশের রথযাত্রা। ৬২৪ বছরে প্রথমবার টান পড়বে না রথের রশিতে। তবে নিয়ম মেনে হবে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো অর্চনা। সেই কারণে গত বছরগুলির মতো নেই কোনও ব্যাস্ততা। স্নানপিঁড়ির মাঠে বসেনি কোনও মেলার স্টল। জগন্নাথ ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন,

• নিয়ম রীতি মেনেই রথের দিন সকালে তিনবিগ্রহকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে মন্দিরের চাতালে রাখা হবে।

• ২৫ জনের বেশি কেউ মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না।

• বিকাল সাড়ে তিনটেয় তিন বিগ্রহকে মন্দিরের চাতাল থেকে পাশেই অস্থায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে।

• এরপর বেলা চারটেয় জগন্নাথ, বলরামের নারায়ণ শিলা রথের চারিদিকে তিনবার প্রদক্ষিণ করিয়ে মূল মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে।

• আবার শুক্লা দশমীতে নারায়ণ শিলা ফিরবে মন্দিরে।

তবে যাওয়া এবং আসা দু’ক্ষেত্রেই খুব কম সংখ্যক সেবায়েত উপস্থিত থাকতে পারবেন।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...