Monday, April 6, 2026

সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস কঙ্গনার দিদি রঙ্গোলির

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর মুখ খুলতে দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। বলিউডে নেপোটিজম থেকে মুভি মাফিয়াদের পোষা মিডিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এবার প্রয়াত অভিনেতার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল।

দিন কয়েক আগে সুশান্ত ও অঙ্কিতার বন্ধু তথা প্রযোজক সন্দীপ সিং একটি পোস্ট করেন সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে তিনি লেখেন, অঙ্কিতাই সুশান্তের জন‍্য যোগ‍্য প্রেমিকা ছিলেন। তিনি একাধারে তাঁর মা, বন্ধু ও প্রেমিকার দায়িত্ব পালন করতেন।
ওই পোস্ট শেয়ার করে রঙ্গোলি লিখেছেন, “সুশান্ত এমন পিআর টিম নিযুক্ত করেছিল যারা মুভি মাফিয়াদের হয়ে কাজ করত। পিআরের টিমের একজন সুশান্তকে বুঝিয়েছিলেন ইন্ডাস্ট্রিতে উপরে উঠতে হলে, সবার নজর কাড়তে হলে একজন আকর্ষনীয় সঙ্গিনী দরকার। রণবীরদের মতো সুপার মডেলের সঙ্গে সম্পর্ক করতে হবে।
অঙ্কিতার মতো টেলিভিশন অভিনেত্রীদের সঙ্গে মালাডের ফ্ল‍্যাটে থাকা তাঁর ইমেজের পক্ষে ভাল নয়। এরপরই ধীরে ধীরে সম্পর্কের চিড় ধরতে শুরু করে। এরপরেই অঙ্কিতার ফ্ল‍্যাট থেকে বেরিয়ে আসেন সুশান্ত। ভেঙে যায় তাঁদের সম্পর্ক।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...