Monday, April 6, 2026

মন্দিরের চাতালেই মাসির বাড়ি, মাহেশে শুধু নারায়ণ শিলা যাচ্ছে মন্দিরে

Date:

Share post:

৬২৪ বছরের ইতিহাসে এই প্রথমবার মাহেশের রথের রশিতে টান পড়ল না। গড়াল না রথের চাকা। জগন্নাথ মন্দিরের পাশেই জিটি রোডের উপর দাঁড়িয়ে থাকল তিনতলা রথ। এই পরিস্থিতিতে ভক্ত সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। কেবলমাত্র ২৫ জনের তালিকা পাঠানো হয়েছে মন্দিরের পক্ষ থেকে। সকল থেকে ভক্তদের আটকানো যায়নি। মুখে মাস্ক পরে, সানিটাইজারে হাত ধুয়ে জগন্নাথদেবকে প্রণাম সারছেন অনেকেই।

মন্দিরেই তৈরি হয়েছে অস্থায়ী মাসির বাড়ি। আগামী সাতদিন সেখানেই পূজিত হবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। উল্টো রথের দিন ফের তাঁরা মন্দির মূল মন্দিরে ফিরে আসবেন।
মঙ্গলবার, সকাল থেকে তিন বিগ্রহকে গর্ভগৃহ থেকে এনে মন্দিরের চাতালে রাখা হয়েছে। সেখানে চলছে পুজো-অর্চনা।
জগন্নাথ-দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথম রথ যাত্রার দিন প্রভু মাসির বাড়ি যাচ্ছেন না। প্রশাসনের কঠোর নির্দেশে সবকিছু রীতিনীতি নিয়ম মেনেই মন্দিরের মধ্যেই সমস্ত সমস্ত কিছু নিয়ম আচার পালন করা হচ্ছে। অস্থায়ী মাসির বাড়ি করে সেখানে নিয়ে হবে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এবং গত আগামী সাত দিন সেখানে তাদের পূজা-অর্চনা করা হবে । এর সঙ্গে সঙ্গে মন্দির যে নারায়ণ শিলা আছে তাকে নিয়ে যাওয়া হবে মূল মাসির বাড়িতে। বেলা তিনটের পর তাঁরা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...