Monday, June 15, 2026

পূর্ব লাদাখে ভারতের অতিরিক্ত নিরাপত্তা বাহিনী, চিনকে বলা হলো উস্কানি দিলে জবাব

Date:

Share post:

ভারত-চিনের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠকে বেজিংকে কার্যত হুমকির সুরে জানিয়ে দেওয়া হলো, উস্কানি দিলে ভারত পাল্টা জবাব দেবে।তবে ভারত শান্তির পক্ষে। মলডোতে বৈঠক শেষ হওয়ার পরেই লাদাখে গেলেন ভারতের সেনাপ্রধান নারভানে। সেনা সূত্রে খবর, লাদাখ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী পাঠাচ্ছে নয়াদিল্লি। জানা গিয়েছে ৩,৫০০ আইটিবিপি কর্মী পাঠানো হচ্ছে। ভারত বৈঠকে জানিয়ে দেয়, চিন সেনা সরানোর শুরু প্রক্রিয়া শুরু করার পরেই ভারত পদক্ষেপ করবে।

দীর্ঘ ১১ ঘন্টার বেশি বৈঠকে ভারত গত ৩মের পরিস্থিতি তুলে ধরা হয়। বলা হয়, কোন উদ্দেশে এই সীমা লঙ্ঘনের চেষ্টা। ভারতের তরফে পরিষ্কার বলা হয়, আন্তর্জাতিক নিয়ম, এবং ভারত-চিন চুক্তিকে মাথায় রেখেই এই লাদাখ সীমান্ত চলতে হবে। এর বাইরে এক পাও এগোলে ভারত পাল্টা জবাব দেবে। চিনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ। আর ভারতের সেনা সূত্রে খবর ভারতের প্রবল চাপে পড়ে চিন পূর্ব লাদাখ থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। পূর্ব লাদাখে চিন ধাপে ধাপে ১০,০০০ সেনা মোতায়েন করে বলে খবর রয়েছে। তবে তার জন্য আগামী দিনে আরও বৈঠকের প্রয়োজন রয়েছে।

Related articles

রোনাল্ডো কন্যার গায়ে মেসিদের জার্সি, সমর্থকদের নিয়ে কড়া সিদ্ধান্ত আর্জেন্টিনা

বুধবার একই দিনে বিশ্বকাপ(FIFA World cup) অভিযান শুরু করছে মেসি-রোনাল্ডো। দুই মহারথীর শেষ বিশ্বকাপ। মেসি(Messi)  না রোনাল্ডো কার...

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...