Monday, April 6, 2026

দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে মিছিলের জের, দিলীপের বিরুদ্ধে মামলা

Date:

Share post:

দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে রাস্তায় হেঁটে সরকারি মামলার গোরোয় পড়লেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গত শনিবার নিহত বিজেপি কর্মীদের নিয়ে মেদিনীপুর শহরে মিছিল করেছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুসহ কর্মী-সমর্থকরা। তার জেরেই মামলা দায়ের করল স্থানীয় প্রশাসন। মেদিনীপুরের কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, মহামারি আইনকে উপেক্ষা করে বিনা মাস্কে হেঁটেছেন বহু কর্মী-সমর্থক। এছাড়া বাইক মিছিলেরও অনুমতি ছিল না প্রশাসনের তরফে, যা সেদিনের মিছিলে দেখা যায়। দিলীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৮৮, ৩৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে। যা জানার পর রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, পুলিশ প্রশাসন সব মাথা বিকিয়ে দিয়েছে সরকারের কাছে। এদের কাছ থেকে অন্যরকম কিছু আমি আশা করি না। তবে এভাবে বিজেপিকে আটকানো যাবে না। বদলাও হবে, বদল হবে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...