Friday, June 26, 2026

শুরু রথযাত্রা: পুরীর রথের রশিতে টান

Date:

Share post:

পুরীর রথের রশিতে টান। প্রথমেই গুন্ডিচা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বলভদ্রের রথ তালধ্বজ। এরপরে যাবে সুভদ্রার রথ দলদর্পণ। তারপর জগন্নাথদেবের রথ নন্দীঘোষ রওনা দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে।

ভক্তদের ঢল ছাড়াই পুরীতে রথযাত্রা শুরু হয়েছে। রাজ পরিবারের সদস্য প্রথমে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপরে গ্র্যান্ড রোড দিয়ে রথ এগিয়ে চলেছে। দৈতপতি ও সেবায়িতরা রথের রশিতে টান দিচ্ছেন। তালধ্বজ রয়েছে সবার আগে। এরপরে সুভদ্রার রথ যাবে। এবং সবার শেষে যাবে জগন্নাথদেবের রথ। প্রত্যেক সেবায়েত এবং দৈতপতিদের মুখে রয়েছে মাস্ক। তাঁদের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। যাঁদের রিপোর্ট নেগেটিভ তাঁদেরই এই যাত্রায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। কিছুক্ষণ অন্তর অন্তর স্যানিটাইজ করা হচ্ছে।

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...