Friday, March 20, 2026

প্রাক্তন পুরপ্রধানের নামে ফাউন্ডেশন তৈরি করে পরিষেবা প্রদান কোচবিহারে

Date:

Share post:

লকডাউনের জেরে স্তব্ধ মানুষের সাধারণ জনজীবন। এই অবস্থায় প্রাক্তন পুরপ্রধান বীরেন কুণ্ডুর নাম স্মরণ করছে কোচবিহারবাসী। বাবার আদর্শকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন বীরেন পুত্র শুভজিৎ কুন্ডু ওরফে বুবাই। বাবার নামে ফাউন্ডেশন তৈরি করে পরিষেবা দিয়েছেন সাধারণ মানুষকে।

রথ যাত্রার দিন নিজের কর্তব্য অবিচল থাকলেন শুভজিৎ। দীর্ঘদিন থেকেই নোংরা আবর্জনা ও মশার উৎপাতে নাজেহাল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড। মঙ্গলবার শুভজিতের উদ্যোগে জঞ্জাল পরিষ্কার ও মশার প্রতিষেধক মশা নাশক স্প্রে করা হলো। তাঁর এই উদ্যোগে খুশি ওয়ার্ডের বাসিন্দারা।
শুভজিৎ কুণ্ডু জানিয়েছেন, কোচবিহারের অন্যান্য এলাকায় একইভাবে পরিষেবা দেবে বীরেন কুণ্ডু ফাউন্ডেশন।

Related articles

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...