Sunday, March 22, 2026

পুলওয়ামায় এনকাউন্টার, সেনার হাতে খতম দুই জঙ্গি

Date:

Share post:

ফের এনকাউন্টার জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। বান্দজু এলাকায় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে এনকাউন্টার চলছে জঙ্গিদের।

জানা গিয়েছে, বাহিনীর হাতে ইতিমধ্যেই ২ জঙ্গি খতম হয়েছে। তবে লুকিয়ে থাকা জঙ্গি খুঁজতে সার্চ অপারেশন জারি আছে।

জম্মু কাশ্মীরে একদিকে যখন নিরাপত্তা বাহিনীকে জঙ্গিদের দমন করতে হচ্ছে, তখন অন্যদিকে কড়া জবাব দিতে হচ্ছে পাক সেনাকেও। কারণ বারবারই সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। মনে করা হচ্ছে, জঙ্গিদের ভারতে প্রবেশে সুবিধা করে দিতেই আকছার গুলি ছুঁড়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রাখার পুরনো পদ্ধতি নিয়েছে পাকিস্তান। চলতি বছরে নিয়মিত সামনে আসছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে কাশ্মীরে চাপ বাড়াতে নানা কায়দায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তান। করোনা সংকটের সময় থেকেই পাক মদতপুষ্ট জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তবে ভারতীয় সেনার প্রবল সক্রিয়তায় এখনও পর্যন্ত তারা খুব একটা সুবিধা করতে পারেনি।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...