Saturday, June 20, 2026

এসএফআই-এর সভায় দুষ্কৃতী হামলা, উত্তপ্ত রাজনগর

Date:

Share post:

এসএফআই রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে ত্রিপুরার বিলোনিয়ায় রাজনগরে লাদাখে সংঘর্ষে শহীদ ভারতীয় বীর সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।মঙ্গলবার সন্ধ্যায় ওই অনুষ্ঠান চলাকালীন একদল দুষ্কৃতীর হামলায় উত্তপ্ত হয়ে উঠল রাজনগর। অভিযোগের তীর বিজেপির দিকে। এসএফআই-এর অভিযোগ, বিধায়ক সুধন দাস ও দলীয় নেতা ভজন দাসের উদ্যোগে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় । ভাঙচুরের পাশাপাশি অকথ্য ভাষায় তারা গালিগালাজ করতে থাকে। উপস্থিত বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে আশ্রয় নিলে, সেখানেও দুষ্কৃতীরা হামলা চালায়। শহীদ সেনাদের ছবিসহ ফ্লেক্সটিও তারা ছিঁড়ে ফেলে। এসএফআই   এই  ঘটনার তীব্র নিন্দা করেছে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। অবশ্য বিজেপির স্থানীয় নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...