Saturday, April 4, 2026

ত্রাণে দুর্নীতি, জনতার চাপে কান ধরে ক্ষমা চাইলেন পঞ্চায়েত সদস্য, বহিষ্কার করল তৃণমূল

Date:

Share post:

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে দুর্নীতি। যার জেরে এলাকার মানুষ ঘিরে ধরলেন নেতাকে। মানুষের প্রবল চাপ আর বিক্ষোভে পড়ে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চাইলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনা জানার পরই দল থেকে তাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।

স্বপন ঘাঁটি নামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তছরূপের এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সে খবর নিয়ে হইচই শুরু হয়। জানা গিয়েছে, মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটি আমফান ক্ষতিগ্রস্তদের টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ তার নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি ভেঙে যাওয়ার টাকা তিনি নিজে নেন। এছাড়া আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাকে ঘিরে ধরেন। খবর যায় পুলিশে। আসেন মথুরাপুর দু’নম্বরের বিডিও। জনতার প্রবল চাপে তাদের সামনে কান ধরে নিজের দোষ কবুল করেন স্বপন ঘাঁটি। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলের চাঞ্চল্য ছড়ায়।

সম্প্রতি পরপর বেশ কয়েকটি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০ জুন হুগলির মনোজকুমার সিং নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধেও একইরকম অভিযোগ ওঠে। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...