Saturday, April 4, 2026

করোনা আবহতেই রথযাত্রায় কাঠামো পুজোর মধ্যে মা দুর্গার আগমনের বার্তা শোভাবাজার রাজবাড়িতে

Date:

Share post:

রথযাত্রার পূর্ণ তিথি। যুগ যুগ ধরে রীতি মেনে লর্ড অফ অল লর্ডস জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয় এবং দেশের বিখ্যাত মন্দিরের সঙ্গে বিভিন্ন বনেদি বাড়িতেও এই উৎসব পালিত হয়। বিশেষ করে এই বাংলায়। পূর্ণ তিথিতে কাঠামো পুজো। অর্থাৎ, মা দুর্গার কাঠামো পুজো। বারোয়ারি পুজোগুলি এই দিন থেকেই আবার শুরু করে খুঁটিপুজো। এবার করোনা আবহে কার্যত সবকিছুই স্তব্ধ।

কিন্তু বিপর্যয় যতই আসুক, ভক্তি কিংবা রীতিকে দূরে ঠেলা যায় না। আজকের দিনে এই কাঠামো পুজোর মাধ্যমে শারদীয়ার শুভ সূচনা ঘটে। রথযাত্রাকে কেন্দ্র করে বহু বনেদিবাড়িতে কাঠামোপুজো হয়। দুর্গাপুজোর সূচনাও হয় এই কাঠামো পুজোর মধ্য দিয়ে।

তেমনই উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি। বছরের পর বছর ধরে রীতি মেনেই এই রথযাত্রার দিনেই বাড়ির দুর্গা প্রতিমার কাঠামো পুজো করে আসছে। এবারও তার ব্যতিক্রম হলো না। এই বছরে রথ ও অম্বুবাচী একদিনে পড়লেও এই রাজ বাড়ির দুই তরফেই পুজোর ঢাকে কাঠি পর গেল। হয়েছে কাঠামো পুজো। পরিবারের সদস্যরা জানালেন , অনেক মত থাকলেও তাঁদের কূল পুরোহিত জানিয়ে দেন অম্বুবাচী থাকলেও তাতে কাঠামো পুজোয় কোনও বাধা হবে না। তাই নিয়ম মেনেই এদিন শোভাবাজার রাজবাড়ির বড় ও ছোট হল কাঠামো পুজো।

পুজো হল এক টুকরো গরান কাঠের। এই কাঠ থেকে তৈরি হবে দুর্গা মূর্তি।বপাশাপাশি,নিয়ম মেনে হল রথযাত্রার অনুষ্ঠান। পরিবারের সদস্যরা সকলে মিলে টান দিলেন রথের রশিতে। পাশাপাশি উত্তর কলকাতার শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতেও আজ দুর্গোৎসবের সূচনা হল। রথের রশিতে টান পড়ার পাশাপাশি রীতি মেনে কাঠামোকে পুজো করা হল দেবী লরূপে। এই কাঠামোতেই তৈরি হবে দেবীমূর্তি।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...