Wednesday, March 25, 2026

ভক্ত ছাড়াই পথে পুরীর জগন্নাথদেবের রথ

Date:

Share post:

এই প্রথমবার ভক্ত ছাড়াই পথে নামল জগন্নাথদেবের রথ। আদালতের নির্দেশ অনুযায়ী জনসমাগম রুখতে সোমবার রাত থেকেই কারফিউ জারি করা হয়েছে পুরী শহরে। এবারের রথযাত্রা বেশ অন্যরকম। করোনার জন্য রথযাত্রায় একাধিক পরিবর্তন করা হয়েছে। গোটা পুরী শহরে কারফিউ। রথ টানবে সেবাইতরা।

রথের দড়ি টানতে আদালতের নির্দেশ মেনে ৫০০ জনের কম মানুষ জড়ো হয়েছেন মন্দির চত্বরে। যার মধ্যে কোনও সাধারণ মানুষ নেই। কেউ সেবায়েত বা পুরোহিত তো কেউ মন্দিরের কর্মী। প্রথমে মন্দির স্যানিটাইজ করা হয়। তারপর শুরু হয় রথের সাজানোর কাজ।

রথ সাজানোর কাজ শেষ হতেই মন্দিরের গর্ভগৃহ থেকে প্রথমে বের করে নিয়ে আসা হয় ভগবান বলরাম বা বলভদ্রদেবের মূর্তি। একদিকে খোল-করতাল বাজিয়ে চলছিল ভগবানের নামগান। অন্যদিকে পুরোহিত ও সেবায়েতরা কাঁধে করে একে একে বলরাম, সুভদ্র ও জগন্নাথদেবকে রথ ওঠান। এরপর প্রতি বছরের মতই তিন কিলোমিটার যাত্রা করবে রথ। যাবে জগন্নাথদেবের মাসির বাড়ি।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...