Friday, June 5, 2026

জামিন পেলেন দিল্লি হিংসায় অভিযুক্ত সফুরা জারগার

Date:

Share post:

অবশেষে জামিন পেলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সফুরা জারগার৷ এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ তিনি। দিল্লিতে হিংসা ছড়ানোর অভিযোগে গত ১০ এপ্রিল তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার জামিনের আবেদন করেন সফুরা। একাধিকবার আদালত সেই আবেদন খারিজ করে দিলেও, শেষ পর্যন্ত জামিন পেলেন সফুরা।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে, মানবিকতা-র দিক থেকে বিবেচনা করেই সফুরার জামিন মঞ্জুর করা হয়েছে। কারণ অতিমারি পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে জেলে রাখা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। প্রসঙ্গত, তাঁর জামিনের আবেদন তিন বার খারিজ করে দেয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। এমনকী সোমবার দিল্লি হাইকোর্টে দিল্লি পুলিশ জানায়, গত ১০ বছরে ৩৯ জন মহিলা সন্তান প্রসব করেছেন। অপরাধী অন্তঃসত্ত্বা হলে অপরাধী লঘু হয় না।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...