Saturday, June 27, 2026

টালিগঞ্জ থানায় ঢুকে যুবক বললেন, আমি করোনা পজেটিভ!

Date:

Share post:

মঙ্গলবার বিকেলে টালিগঞ্জ থানায় হঠাৎ চাঞ্চল্য। কিন্তু কেন?

জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ জনৈক এক যুবক থানায় চলে আসেন। হাতে একটি মেডিক্যাল সার্টিফিকেট। তিনি জানান, মেডিক্যাল টেস্টে তিনি করোনা পজেটিভ। হাসপাতালে ভর্তি হতে তাকে সাহায্য করা হোক।

সামনে একজন রোগী দাঁড়িয়ে আছেন দেখে টালিগঞ্জ থানার পুলিশ কর্মীরা হতভম্ব হয়ে যান, ভ্যাবাচ্যাকা খেয়ে যান। সম্বিত ফিরে পেয়ে প্রথমেই পুলিশ কর্মীরা তাকে বাইরে একটি জায়গায় বসতে বলেন। এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে তাকে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে সেখানে পাঠান। কার্যত রোগীকে থানা থেকে হাসপাতালে ছেড়ে দেওয়ার পর পুলিশকর্মীদের ঘাম দিয়ে জ্বর ছাড়ে।

Related articles

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘সার’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...