Friday, June 26, 2026

জনসন অ্যান্ড জনসনকে ১৬ হাজার কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ মার্কিন আদালতের

Date:

Share post:

জনসন অ্যান্ড জনসন সংস্থার ট্যালকম পাউডারে কার্সিনোজেনিক পদার্থ রয়েছে। যা থেকে ওভারিতে ক্যান্সার হয়। এই অভিযোগে সংশ্লিষ্ট সংস্থাকে ২.১ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা জমা দেওয়ার নির্দেশ দিল আমেরিকার মিসৌরি আদালত। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ হাজার কোটি টাকা।

মঙ্গলবার আদালত জানিয়েছে, অভিযুক্ত সংস্থাটি অনেক বড়। বিশ্বজুড়ে ব্যবসা। সারা বিশ্বে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা করে। তাদের প্রোডাক্টে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। তাই এই ক্ষতিপূরণের অর্থের অঙ্কবড় হওয়া উচিত। যদিও সংস্থার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মিসৌরির সুপ্রিম কোর্টে আবেদন জানাবে সংস্থা।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে সারা আমেরিকায় জনসন অ্যান্ড জনসন সংস্থার বিরুদ্ধে কয়েক হাজার মামলা রুজু হয়েছে। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই ১৩ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। ২০১৮ সালে ২২ জন ক্ষতিপূরণও পেয়েছেন। তবে নতুন নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে সংস্থাকে। কারণ ক্ষতিকর অ্যাসবেস্টস থাকা সত্ত্বেও তা বিক্রি করেছে সংস্থা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...