Friday, June 26, 2026

ত্রাণ নিয়ে দলবাজি বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ত্রাণ নিয়ে কোনও দলের, কোনও রকম রাজনীতি বরদাস্ত করা হবে না। বুধবার নবান্নে সর্বদল বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারোনা ও আমফান পরবর্তী পরিস্থিতি এদিন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন মমতা। সিপিএমের তরফ থেকে ছিলেন সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্র। কংগ্রেসের তরফ থেকে ছিলেন প্রদীপ ভট্টাচার্য এবং অসিত মিত্র। বিজেপি তরফ থেকে ছিলেন দিলীপ ঘোষ, জয়প্রকাশ মজুমদার সহ তিনজন। গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে ছিলেন বিনয় তামাং সহ দুজন। এছাড়াও আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই-সহ সব দলের রাজনৈতিক নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে ছিলেন সুব্রত বক্সি ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধানসভার পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোন দলেরই কোনরকম কারচুপি বা স্বজনপোষণ বরদাস্ত করা হবে না। তিনি বলেন,

• ত্রাণ থেকে কেউ যেন বঞ্চিত না হন সেদিকে নজর দিতে হবে।

• যাঁরা সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের নাম যদি তালিকা না থাকে- সাতদিনের মধ্যে নাম তালিকাভুক্ত করতে হবে।

• মুখ্যমন্ত্রী বিডিওদের নির্দেশ দেন, “যাঁরা সত্যিই ক্ষতিগ্রস্ত তাঁদের নাম দায়িত্ব নিয়ে তালিকায় তুলুন”।

• ফর্ম যদি কেউ ফিলাপ করতে না পারেন, সাদা কাগজে দরখাস্ত করে দিলেও বিডিওদের সে বিষয়টা খতিয়ে দেখতে হবে।

একইসঙ্গে মমতা বলেন, “ত্রাণ নিয়ে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু বিডিও অফিস ভাঙচুর করবেন না। প্রয়োজনের কথা বলুন। জনপ্রতিনিধিদের কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানান”।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...