Sunday, April 12, 2026

তমোনাশ ঘোষের প্রয়াণে শোক প্রকাশ সাংসদ অভিষেকের

Date:

Share post:

ফলতার তিনবারের তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে অভিষেক লেখেন, “ফলতা বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষের প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলো। সমাজ, দল ও মানুষের প্রতি তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।”

ফলতার তৃণমূল বিধায়কের অকাল প্রয়াণে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অভিষেক লেখেন, “তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের গভীর সমবেদনা জানাই। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

উল্লেখ্য, তমোনাশ ঘোষ দীর্ঘদিন দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভা অঞ্চলের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা অঞ্চলের মধ্যেই এই ফলতা বিধানসভা ক্ষেত্রটি অবস্থিত। খুব স্বাভাবিকভাবেই অভিষেকের সঙ্গে তমোনাশ ঘোষের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ ও দৃঢ় ছিল।

Related articles

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...