Sunday, March 15, 2026

স্মৃতির অনুপস্থিতি বিজেপির দ্বিতীয় ভার্চুয়াল সভার জৌলুষ কমিয়ে দিল

Date:

Share post:

৯ জুন অমিত শাহের ভার্চুয়াল সভার পর আজ, বিজেপির জনসম্পর্ক অভিযানের ছিল দ্বিতীয় দফার সভা। বিধানসভা ভোটের দামামা বাজালেন সব বক্তারাই।

২৪শের সভার তারকা হিসাবে স্মৃতি ইরানিকে নিয়ে বিজেপি মহলে ব্যাপক প্রচার ছিল। মূলত মেদিনীপুর আর হুগলি ছিল টার্গেট অডিয়েন্স। কিন্তু সরকারি কাজে ব্যস্ত হয়ে পড়ায় স্মৃতি ইরানি দলীয় এই কর্মসূচিতে অংশ নিতে পারেননি। পরিবর্তিত পরিস্থিতিতে দলের হয়ে হাল ধরেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়া দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদব এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তবে স্মৃতির অনুপস্থিতি নিঃসন্দেহে সভার আকর্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে।

আলুওয়ালিয়া সরকারের প্রকল্পগুলিকে সামনে রেখে রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনা করেন। উঠে আসে পরিযায়ী শ্রমিকের কথাও। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের দুর্নীতির দিকে আঙুল তোলেন, বলেন বেকারত্ব আর সন্ত্রাসের কথা। আর প্রধান বক্তা ভূপেন্দ্র যাদবের অভিযোগ ভোটে কারচুপি নিয়ে। তাঁর আশা একুশের ভোটেই মানুষ এই সরকারের বিরুদ্ধে রায় দেবেন। শ্রমিকদের নির্ধারিত মজুরি নিয়ে কেন্দ্রের উদ্যোগ, উজ্জ্বলা প্রকল্প, রেশন নিয়ে কেন্দ্র কী কী করেছে তার তালিকা দেন। আর বিধানসভা দখলের জন্য আরও পরিশ্রম করার জন্য দলের কর্মীদের অনুরোধ করলেন। জন সম্পর্ক সভা পরিচালনা করেন সায়ন্তন বসু। ছিলেন লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তন বসু, রাহুল সিনহা, সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল প্রমুখ।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...