Friday, May 22, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর CBI তদন্তের দাবি রূপা গাঙ্গুলি-র

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর CBI তদন্তের দাবি জানালেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়৷

নিজের টুইটারে বেশ কয়েকদিন ধরেই এই দাবি জানিয়ে পোস্ট করে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়। নিজের টুইটারে একটি ছবি শেয়ার করে রূপা লিখেছেন ‘#cbiforsushant’। এই সব পোস্টে রূপা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ট্যাগ করেছেন।

বিজেপি সাংসদ রূপা টুইটে একাধিক প্রশ্ন তুলেছেন,

◾তদন্ত কি আদৌ তাড়াতাড়ি চলছে ?

◾ফরেন্সিক দল ১৫ জুন কেন পৌঁছল?”

◾ময়নাতদন্তের সময় কি শরীরে কোনও বিষের উপস্থিতি মিলেছে?

◾সিসিটিভি ফুটেজের পরীক্ষা কি হয়েছে?

◾দেখা কি গিয়েছে যে ঘরে কেউ ঢোকেনি?

পাশাপাশি বলেছেন, পুলিশ একতরফাভাবে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে না। কোনও সুইসাইড নোটও তো মেলেনি।”

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে করা রূপা গঙ্গোপাধ্যায়ের সব ক’টি টুইটগুলি ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...