Friday, April 3, 2026

পুকুর থেকে উঠে এল দানবাকৃতির কুমির!

Date:

Share post:

কুমিরত্রাস! একদিকে পুকুরে দাপাচ্ছে, অন্যদিকে এক ধীবরকে টেনে নিল কুমির। দুটি ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়।
প্রথম ঘটনাটি পাথরপ্রতিমার গোপালনগরের। গোবদিয়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বিষ্ণুপদ সাঁতরা (৭০) নামে এক মৎস্যজীবী। আচমকাই তাঁর উপর হামলা চালায় এক বিরাট কুমির। সে ওই মত্‍‌স্যজীবীকে টেনে নিয়ে জলে চলে যায়। প্রচুর চেষ্টা চালিয়েও কুমিরের মুখ থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে পারেননি বিষ্ণুপদের স্ত্রী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

অপরদিকে, কুলতলিতে ফের দেখা দিয়েছে কুমিরের আতঙ্ক। সেখানকার সত্যদাসপুরে লোকালয়ের একটি পুকুরে ঢুকে পড়ে একটি কুমির। তাই দেখে আতঙ্কের প্রহর গুনতে শুরু করেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় বনদফতরে। বন দফতরের কর্মীরা কুমিরটিকে ধরতে সক্ষম হয়েছে। তাকে বেঁধে ফেলে পুকুর থেকে তোলা হয়। কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করে তাকে ফের জলে ছেড়ে দেওয়া হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...