Saturday, June 27, 2026

তিনটের সর্বদল : উত্তপ্ত হবে না সৌহার্দ্যের মধ্যেই আলোচনা!

Date:

Share post:

মহামারি নিয়ে রাজ্য সরকারের ডাকা সর্বদল সভা বিকেল তিনটে থেকে। কাকতালীয় হলেও বাস্তব, এদিনই করোনায় মৃত্যু হয়েছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। তিনি দেশে দ্বিতীয় বিধায়ক যিনি কোভিড-১৯ আক্রমণে মারা গেলেন। এই আবহে করোনা বৈঠক সামান্য হলেও বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের তরফে গরিব কল্যাণ যোজনায় পশ্চিমবঙ্গের নাম না থাকা নিয়ে যেমন অভিযোগ থাকবে, তেমনি পরিযায়ীদের নিয়েও অভিযোগ থাকবে। পাল্টা এই ইস্যুতে বিরোধীরাও অভিযোগ তুলবে। করোনার পরীক্ষা, চিকিৎসা, কোয়ারান্টাইন নিয়েও প্রশ্ন উঠবে। একইসঙ্গে জুলাই থেকে লোকাল ট্রেন, মেট্রো এবং কলকাতার লোকাল বাস চালানোর প্রশ্নেও বিরোধী দলগুলির কাছে প্রস্তাব চাইতে পারেন মুখ্যমন্ত্রী।

প্রশ্ন হচ্ছে বিভিন্ন দলের তরফে কারা থাকছেন? তৃণমূলের তরফে থাকবেন পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সি, বিজেপির তরফে দিলীপ ঘোষ ও জয়প্রকাশ মজুমদার, সিপিএমের তরফে সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী, কংগ্রেসের পক্ষে প্রদীপ ভট্টাচার্য ও অসিত মিত্র। সব মিলিয়ে রাজ্যের সব ক’টি দলের প্রতিনধিরাই থাকবেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...