Monday, April 6, 2026

সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করেই কলকাতার ১৩টি রুটে বাস ভাড়া বৃদ্ধি

Date:

Share post:

বেসরকারি বাসে ফের ২৩০ রুটের মডেল। পরিবহন দফতরকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কিছু বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হলো। ১৩টি রুটের বাস মালিকরা পরিবহন দফতর এবং বাস মালিক সংগঠনের সঙ্গে আলোচনা না করেই নিয়েছে এই সিদ্ধান্ত। ভাড়া কী হলো? বাসে উঠলেই ১০টাকা। এরপর প্রতিধাপে প্রায় ৫টাকা করে বৃদ্ধি।

কোন কোন রুটে বাস? DN-8, 30-B, 30B/1, 46A, 223, 221, 219,219/1, KB-21। এ ব্যাপারে পরিবহন দফতর জানিয়েছে, তাদের কাছে এ ব্যাপারে কোনও খবর নেই। যদি কোনও রুটে বাস ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে, তাহলে তা বেআইনি। অন্যদিকে বাস মালিক সংগঠনের নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরণের সিদ্ধান্ত সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়নি। যদি কোনও রুটে এই ভাড়া বৃদ্ধি করা হয়ে থাকে তবে অবিলম্বে তা প্রত্যাহার করতে বলা হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...