Thursday, April 2, 2026

অবাককাণ্ড: শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার দিনহাটায়!

Date:

Share post:

একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার দিনহাটা মহকুমায়। বুধবার সকালে দিনহাটার এক নম্বর ওয়ার্ডে ভারত সেবা আশ্রমের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে একটি পোস্টার দেখেন এলাকাবাসী। সূত্রের খবর, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্তমান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ছায়াসঙ্গী জয় ঘোষের কাউন্সিলরের কার্যালয়ে লাগানো ছিল পোস্টারটি। পোস্টার এর বয়ান অনুসারে, “মায়ের ভাষা কাকে বলে শিখিয়ে দিল শেখ হাসিনা, সরকারি ত্রাণ নিতে কেউ লজ্জা পাবেন না। এটা ভিক্ষা নয় জনগণের টাকায় রাষ্ট্রীয় শস্য ভান্ডার আপনার অধিকার”।

কোন বিতর্কিত শব্দের ব্যবহার না হলেও শেখ হাসিনার ছবি থাকাতেই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারটি চোখে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। সেটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
ছবিতে কোনও ছাপাখানার নাম নেই। কোথা থেকে এই ছবি সেখানে গেল তাই নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।এই পোস্টটার বিষয়ে প্রাক্তন কাউন্সিলর জয় ঘোষ কোনও মন্তব্য করতে চাননি। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, বিষয়টা নিয়ে পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষ হল বিষয়টি জানা যাবে।
দিনহাটার বিজেপি নেতা তথা কোচবিহার জেলা কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, এরকম একটা পোস্টার এর ঘটনা শুনেছি বাকি তদন্ত পুলিশ করছে। এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা নেই।

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...