Sunday, June 14, 2026

সর্বদলীয় বৈঠকে আমফানের ত্রাণ বন্টন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছে কংগ্রেস, জানালেন প্রদীপ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ, বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁদের প্রস্তাব ও অভিযোগ নিয়ে বক্তব্য রেখেছেন। একইভাবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

এদিন তিনি বলেন, রাজ্যে করোনাকে আটকাতে প্রয়োজনে লকডাউন বাড়ানো উচিৎ। তবে অবশ্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈড়ি করে, তারপরই লকডাউন বাড়ানো হোক।

পাশাপাশি, সুপার সাইক্লোন আমফানের ত্রাণ বন্টন নিয়ে সর্বদলীয় বৈঠকে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন কংগ্রেস নেতারা। প্রয়োজনে পঞ্চায়েতের ওপরে প্রশাসনের সর্বোচ্চস্তরে নজরদারির প্রস্তাব দেন তাঁরা।

প্রদীপ ভট্টাচার্য আরও জানান, করোনার টেস্ট কিট বাড়ানো এবং হাসপাতালগুলোর পরিকাঠামো পরিবর্তনের কথা বৈঠকে তাঁরা উত্থাপন করেছেন। এবং মুখ্যমন্ত্রী তাঁদের বেশির প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও দাবি করেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...