Tuesday, February 24, 2026

তমোনাশ ঘোষের অকাল প্রয়াণে শোকবার্তা রাহুল সিনহার

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সকাল থেকেই প্রয়াত তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী-রাজ্যপাল থেকে বিরোধী দলের নেতা-নেত্রীর।

যদিও এরই মাঝে তমোনাশ ঘোষের মৃত্যু নিয়ে রাজনৈতিক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তবে তমোনাশ ঘোষের মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ রাজনৈতিক মন্তব্য করলেও সেই পথে হাঁটেন নি বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি তমোনাশ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক ভিডিও বার্তায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, “ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ব্যক্ত করছি। তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাঁর আত্মার সদগতি হোক এবং ঈশ্বর তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা প্রদান করুক। ”

spot_img

Related articles

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে...

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি...