Wednesday, March 25, 2026

অবসাদে আত্মঘাতী হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং

Date:

Share post:

বলিউডের পর অবসাদের ছায়া এবার হলিউডেও। বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে বিতর্ক চলছে।এর মধ্যেই এবার হলিউডেও ঘটল প্রায় একইরকম ঘটনা। নিজের ২৭ তলা উঁচু অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’ করলেন হলিউডের অন্যতম জনপ্রিয় লেখক, প্রযোজক স্টিভ বিং। জানা গিয়েছে, স্টিভ ভুগছিলেন অবসাদে। লস এঞ্জেলস টাইমস জানিয়েছে, সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে ঝাঁপ দেন স্টিভ বিং। দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৫৫ বছর বয়সী প্রখ্যাত এই প্রযোজক। মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।

হলিউডে প্রযোজনার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করতেন স্টিভ বিং। তাঁর আত্মহত্যার খবরে হলিউড শোকস্তব্ধ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। শোকপ্রকাশ করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী ও বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লি। স্টিভ বিংয়ের প্রযোজনায় ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘দ্য পোলার এক্সপ্রেস’ বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল।

 

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...