Tuesday, June 2, 2026

ফুলবাগান হত্যাকাণ্ড: সুপারি কিলার খুঁজেছিলেন অমিত, হিটলিস্টে ছিলেন শ্যালকও

Date:

Share post:

স্ত্রী ও শাশুড়িকে খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনায় ক্রমশ মিলছে নয়া তথ্য। শুধু স্ত্রী শ্বশুর-শাশুড়ি নয়, অমিত আগরওয়ালের হিটলিস্টে ছিলেন তাঁর শ্যালকও। সেই কারণে শিল্পীর ভাই বিনীত ঢনঢনিয়াকে বারবার রামকৃষ্ণ সমাধি রোডে শ্বশুরের ফ্ল্যাটে আসার জন্য জোর করেন তিনি। কর্মসূত্রে বিনীত থাকেন গুরুগ্রামে। পুলিশের কাছে শিল্পীর ভাই অভিযোগ করেছেন, স্ত্রীর পরে অমিতের টার্গেট ছিলেন তাঁর মা-বাবা ও তিনি। সেই কারণে তাঁকে ১৫ মিনিটের জন্য হলেও, রামকৃষ্ণ সমাধি রোডের ফ্ল্যাটে আসার জন্য চাপ দিয়েছিলেন অমিত।

অমিতের হিন্দিতে লেখা ৬৭ পাতার সুইসাইড-নোট থেকে জানা যায়, প্রথমে এই হত্যাকাণ্ডের জন্য সুপারি কিলারের খোঁজ করছিলেন তিনি। এজন্য বিহার এবং তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন অমিত আগরওয়াল। কিন্তু খোঁজ শুরুর মধ্যেই লকডাউন শুরু হয়ে যাওয়ায় সেই সন্ধান আর করতে পারেননি।
এরপরে নেটে এ বিষয়ে লেখাপড়া শুরু করেন।
প্রথমে শুধু স্ত্রী শিল্পীকেই খুন করতে চেয়েছিলেন। কারণ, ছেলেকে অসম্ভব ভালবাসতেন অমিত। তাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। অন্তত সুইসাইড নোটে সেটাই লিখেছেন তিনি। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন। তাঁর এবং তাঁর স্ত্রীর বিচ্ছেদের জন্য শ্বশুরবাড়িকে দায়ী করে তাঁদেরকেও নিজের হিটলিস্টে আনেন।
অমিত আগরওয়াল সোমবার, ঘটনার দিন বিকেল তিনটে ৫৬ মিনিটে ছেলেকে নিয়ে নেতাজি সুভাষ বিমানবন্দরে নামেন। বন্ধুকে ফোন করে বিমানবন্দরে ডেকে পাঠান তিনি। ছেলেকে বেলঘড়িয়া দাদা প্রদীপ আগরওয়ালের বাড়িতে পৌঁছে দিতে অনুরোধ করেন। বন্ধুকে বলেন, সেক্টর ফাইভে তাঁর একটি কাজ আছে। তারপর সেখান থেকে তিনি একটি ক্যাব ভাড়া নেন। ক্যাবে করে তিনি গিয়ে নামেন রামকৃষ্ণ শ্বশুরবাড়ি থেকে বেশ খানিকটা দূরে। বাকি পথ হেঁটে গিয়েছিলেন। তদন্তকারীদের অনুমান, এর মাঝখানে কোনও একটি আবাসনে একজনের সঙ্গে দেখা করতে যান তিনি। এবং সেখান থেকেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। কারণ, বিমানে করে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা তাঁর পক্ষে সম্ভব ছিল না। কীভাবে অমিত খুনের অস্ত্র জোগাড় করলেন এবং তাঁর এই পরিকল্পনায় আর কেউ সামিল ছিলেন কি না সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...