Tuesday, June 23, 2026

পাঁচ দিনে ৪০ হাজারেরও বেশি সাইবার অ্যাটাক দেশে, কাঠগড়ায় চিনা হ্যাকাররা

Date:

Share post:

গত ১৫ জুন পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষ বাঁধে। আর এরই মধ্যে ৪০ হাজারেরও বেশি দেশের সাইবার পরিকাঠামো আক্রমণের চেষ্টা করেছে চিনের হ্যাকাররা। এই তথ্য দিয়েছে মহারাষ্ট্রের সাইবার সিকিউরিটি সেল।

মহারাষ্ট্রে সাইবার অপরাধ বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাথমিকভাবে হ্যাকাররা ব্যাঙ্কিং এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে টার্গেট করছে। এই লক্ষ্য নিয়ে ৪০ হাজার বারের বেশি আক্রমণ করার চেষ্টা করেছে। ‘সাইবার ক্রাইম অ্যাক্টর’ চিনা হ্যাকারদের পাশাপাশি পাকিস্তানের হ্যাকাররাও আক্রমণ করার চেষ্টা করছে।

মহারাষ্ট্র পুলিশের সাইবার সিকিউরিটি সেলের আইজি বৈষ্ণবী যাদব বলেন, “গত চার-পাঁচ দিনে দেশের সাইবার জগতের চিনা হ্যাকারদের তৎপরতা বেড়ে গিয়েছে। চিনের সিচুয়ান প্রদেশের রাজধানী শহর চেংডু থেকেই বেশির ভাগ আক্রমণ করা হচ্ছে। তিন ভাগে এই সাইবার অ্যাটাক করা যায়। পরিষেবা দিতে অস্বীকার করা, আইপি হাইজ্যাকিং এবং ফিশিং।

অ্যান্টিভাইরাস বিশেষজ্ঞরা সতর্ক থাকার কথা বলেছেন। কুইক হিল সিকিউরিটি ল্যাবের ডিরেক্টর হিমাংশু দুবে বলেন, “ম্যালওয়ারের সাহায্যে চিনের কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের মধ্যে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ক্রিপ্টো মাইনার্স এবং রিমোট অ্যাকসেস টুল ম্যালওয়ার ঢুকিয়ে দূর থেকে কম্পিউটারের সাহায্যে সংস্থাপন করা হচ্ছে।” তিনি জানিয়েছেন, পাকিস্তানের একটি হ্যাকার সংগঠন এপিটি-৩৬ বা ট্রান্সপারেন্ট ট্রাইবও দেশের সুরক্ষা ব্যবস্থায় আক্রমণ করতে চাইছে। তবে দু’দেশের হ্যাকারের কোনও সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...