Tuesday, June 9, 2026

পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, পথ আটকালো পুলিশ

Date:

Share post:

যখন বিশ্বের বাজারে যানবাহন জ্বালানির দাম পড়তি, ঠিক তখনই গোটা দেশজুড়ে পেট্রল-ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধি নিয়ে সরব বিরোধীরা। করোনা আবহে এই কঠিন পরিস্থিতির মধ্যে টানা ১৮দিন ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে।

তারই প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে কংগ্রেস সমর্থকরা। তাঁদের এই কর্মসূচি পার্ক সার্কাস সেভেন পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আইন-শৃঙ্খলার অবনতির কথা ভেবে সেই মিছিল কোয়েস্ট মলের কাছে আটকায় পুলিশ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস সমর্থকরা।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...