Saturday, April 4, 2026

অধিক ফি নেওয়ার অভিযোগে উত্তপ্ত ইছাপুর

Date:

Share post:

ফের অধিক ফি নেওয়ার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ইচ্ছাপুরের ইন্দ্রপুরী এলাকা। বৃহস্পতিবার ইস্ট পয়েন্ট স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অবিভাবকদের বক্তব্য, স্কুল ফি সংক্রান্ত আলোচনার জন্য স্কুল কর্তৃপক্ষ লকডাউনের মধ্যেই বৈঠক ডাকে। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই মুহূর্তে কোনও ভর্তি প্রক্রিয়ার কাজ হবে না। অভিযোগ এই সিদ্ধান্তের পরেও অনলাইনে ভর্তি চলছিল। এমনকী স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের ফোন করে। অভিভাবকদের দাবি তারা শুধুমাত্র স্কুলের টিউশন ফি দিতে পারবে। আলাদা কোনও চার্জ দিতে পারবে না। তবে এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...