Saturday, April 4, 2026

ভাড়া না বাড়ালে ট্যাক্সি ধর্মঘটের ডাক সংগঠনগুলির

Date:

Share post:

দেশ জুড়ে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। অন্যদিকে ৩ মাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে নূন্যতম ৫০টাকা ভাড়া না পেলে শহরের বুকে ট্যাক্সি না চালানোর হুমকি দিচ্ছে মালিক সংগঠনগুলি। ভাড়া না বাড়ানো হলে ১৫ জুলাইয়ের পর ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

অতিমারি পরিস্থিতিতে ট্যাক্সিতে যাত্রী নেওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ জারি করেছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী নিতে হবে। এই অবস্থায় রাস্তায় ট্যাক্সি নামলেও লোকসানে চালানো হচ্ছে বলে মালিক সংগঠনগুলির বক্তব্য। প্রগ্রেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনগুলি জানিয়েছে, নূন্যতম ৫০টাকা ভাড়া করতে হবে। পাশাপাশি বাসভাড়া বাড়ানোর জন্য যেমন রেগুলেটরি কমিটি রয়েছে, তেমন কমিটি ট্যাক্সির জন্য করতে হবে। !

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...