Tuesday, April 7, 2026

করোনার বিরুদ্ধে লড়াইয়ের ডাক! সমর্থকদের জন্য মাস্ক-স্যানিটাইজার আনলো ইস্টবেঙ্গল

Date:

Share post:

বহু ঐতিহ্য ও ইতিহাসকে সাক্ষী রেখে শতবর্ষে পদার্পণ করেছে ইস্টবেঙ্গল ক্লাব। কথা ছিল, গোটা বছরজুড়ে বিভিন্ন খেলাধুলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কাজে নিজেদের নিয়োজিত করবে ইস্টবেঙ্গল। কিন্তু কোথায় কী, মরশুমে শুরুটা ভালো কাটেনি। তার মাঝেই হঠাৎ করে থাবা বসিয়েছে করোনা। শতবর্ষ এভাবে কাটাতে হবে তা বোধহয় ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সদস্য-সমর্থকরা দুঃস্বপ্নেও কল্পনা করেন নি।

তবে ক্লাবের নাম ইস্টবেঙ্গল। লোকমুখে প্রচলিত আছে এরা জার্মানদের মতোই খোঁচা খাওয়া বাঘ। দমিয়ে রাখা যাবে না। তাও গর্বের শতবর্ষে ইস্টবেঙ্গলকে দমিয়ে রাখা যায়নি। দমিয়ে রাখতে পারেনি মারণ ভাইরাস। মাঠের লড়াই নাইবা হলো। করোনার বিরুদ্ধে এবার সম্মুখসমরে লাল-হলুদ ব্রিগেড।

ক্লাবের শতবর্ষে অভিনব উদ্যোগ নিলো ইস্টবেঙ্গল। করোনা পরিস্থিতিতে সমর্থকদের জন্য স্যানিটাইজার ও মাস্ক নিয়ে এলো কলকাতা ময়দানে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকা লাল-হলুদ ক্লাব।

ফুটবল সাফল্যকে আপাতত দূরে সরিয়ে মহামারীর কথা মাথায় রেখে মানুষের পাশে দাঁড়াতে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করতে এগিয়ে এল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের শতবর্ষের লোগো দেওয়া দেড় লক্ষ মাস্ক বিলি করা হবে। স্যানিটাইজারেও থাকছে ক্লাবের শতবর্ষের লোগো।

পরবর্তীতে কোনও কেউ মাস্ক এবং স্যানিটাইজার কিনতে চাইলে তার ব্যবস্থা থাকবে। বিক্রয় মূল্য ২৫ টাকা ধার্য করা হয়েছে। জানিয়ে দিল ক্লাব কর্তৃপক্ষ।

আজ, বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে স্যানিটাইজার ও মাস্ক প্রকাশ্যে নিয়ে এলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। হয়ে গেলো আনুষ্ঠানিক উদ্বোধন। ফুটবল যুদ্ধ ছেড়ে এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে ডাক শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলের!

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...