Saturday, June 13, 2026

দুবাইয়ে ভারতীয় দম্পতিকে কুপিয়ে খুন করল পাকিস্তানি দুষ্কৃতী !

Date:

Share post:

বাড়িতে ঢুকে এক ভারতীয় দম্পতিকে খুনের অভিযোগ উঠল এক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী ৷

জানা গিয়েছে, খুন হওয়া ভারতীয় ব্যবসায়ীর নাম হীরেন আধিয়া এবং তাঁর স্ত্রীর নাম বিধি আধিয়া। এঁদের দু’জনেরই বয়স চল্লিশোর্ধ্ব। দুবাইয়ের আরবিয়ান রাঞ্চেসে নিজেদের ভিলাতেই পাক দুষ্কৃতীর হাতে খুন হন ওই দম্পতি।
গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে সেই সুযোগে চুরির উদ্দেশ্যে ভিলায় ঢোকে ওই পাক দুষ্কৃতী ৷ ডাকাতির সময় দম্পতি ঘুম থেকে উঠে পড়লে তাঁদের ছুরি দিয়ে কোপাতে থাকে অভিযুক্ত ৷ পাশের ঘরেই ছিলেন দম্পতির ১৮ বছরের মেয়ে৷ তাঁর ঘাড়েও ছুরি কোপ মারে ওই দুষ্কৃতী ৷ এরপর একটি ওয়ালেটে থাকা ৪১,২২৯ টাকা নিয়ে চম্পট দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে ধরে ফেলে। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । ঘটনার কিনারা করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...