Saturday, April 4, 2026

এবার নামি স্কুলের বিরুদ্ধে বেতন বৈষ্যমের অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের

Date:

Share post:

লকডাউন পর্বে এখন প্রায় প্রতিদিনই শহর ও রাজ্যের বিভিন্ন বেসরকারি নামি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাকদের বিক্ষোভ-প্রতিবাদ-অবরোধ চলছে। মূলত, কঠিন পরিস্থিতির মধ্যে অন্যায়ভাবে ফি নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই প্রতিবাদ।

তবে এবার স্কুলের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ সামিল হয়ে পথে নামলেন ওই স্কুলেরই শিক্ষক-শিক্ষিকার। আজ, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার বারাসতের নারায়ণা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে আন্দোলনে নামেন তাঁরা। অভিযোগ, বাচ্চাদের পড়শোনা বাদ দিয়ে কোন শিক্ষক কত ভাল এডমিশন আনতে পারে সেই দিকে নজর স্কুল কর্তৃপক্ষের। শিক্ষকদের মাসিক বেতনের ৩০ শতাংশ দেওয়া হচ্ছে বলে দাবি।

এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ তুলে তাঁরা বলেন, কর্তৃপক্ষ দক্ষিণ ভারতের হওয়ায় বাঙালিদের খাটো করে দেখা হয় এই স্কুলে। শুধু তাই নয়, দক্ষিণ ভারতীয় শিক্ষাকর্মীদের বেতন যেখানে লক্ষাধিক টাকা, সেখানে প্রকৃত যে সকল শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের শিক্ষা পদান করছেন, তাঁদের সেভাবে পারিশ্রমিক দেওয়া হয় না বলে দাবি। এই কারণে বাধ্য হয়েই পথে নামে স্কুলের শিক্ষকদের একাংশ। তাঁদের নূন্যতম এই দাবি যদি না মানা হয়, তাহলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।তবে স্কুল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...