Friday, June 26, 2026

আলাদা অফিস খুলে দলের সঙ্গে ‘দূরত্ব’ বাড়াচ্ছেন মুকুল রায় ? বঙ্গ-বিজেপিতে জল্পনা

Date:

Share post:

মানসিক একটা দূরত্ব আগেই ধরা পড়েছিলো৷

এবার সম্ভবত দলের সঙ্গে ‘সামাজিক দূরত্ব’-ও বাড়াতে চলেছেন বিজেপি নেতা মুকুল রায়৷

তিনি বলেছেন, “রাজ্য বিজেপি দপ্তরের পরিবেশ খুবই আনহাইজিনিক।
আমার বয়স হয়েছ, হাই সুগার আছে। আমি দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি। ৬ মুরলীধর সেন লেনে আর যাবো না। ওখানে পরিচ্ছন্নতার কোনও বালাই নেই৷ ঘিঞ্জি পরিবেশ। সল্টলেকে নতুন অফিস খুঁজছি।”

এবং বলেছেন, “আমি বিজেপির রাজ্য পদাধিকারী নই। ফলে আমার রাজ্য দপ্তরে যাওয়া বাধ্যতামূলকও নয়।”
মুকুল রায়ের এই ঘোষণা কানে গিয়েছে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ তাঁর প্রতিক্রিয়া, “উনি ঠিকই করেছেন। আমিও কম যাচ্ছি। সবাইকে বলেছি, প্রয়োজন ছাড়া পার্টি অফিসে অকারণ ভিড় করার প্রয়োজন নেই।”
এদিকে মুকুলের এই সিদ্ধান্তে দলের অন্দরে জল্পনা বাড়িয়েছে৷ অনেকেই বলছেন, “তাহলে উনি কি দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন?” কেউ কেউ বলছেন, “সল্টলেকে নতুন অফিস খুলে সেখান থেকে বিধানসভা ভোটের ঘুঁটি সাজিয়ে নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন৷

আর মুকুল-শিবিরের বক্তব্য, “এর মধ্যে কোনও রহস্য নেই৷ অমিত শাহই দাদাকে আলাদা অফিস খুলে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...