Friday, June 26, 2026

সীমান্তে একতরফা উত্তেজনা তৈরি করছে চিন, কড়া মন্তব্য বিদেশমন্ত্রকের

Date:

Share post:

লাদাখ সীমান্তে উত্তেজনার জন্য দায়ী চিন। তারাই দ্বিপাক্ষিক সমঝোতার শর্তগুলি একতরফাভাবে অমান্য করে চলেছে। গালওয়ানে সংঘর্ষের পিছনেও তাদের স্পষ্ট ভূমিকা রয়েছে। এই প্রথম এত কড়া বিবৃতি দিয়ে চিনের বেআইনি আগ্রাসনের প্রকাশ্য সমালোচনা করল ভারতের বিদেশমন্ত্রক। দুই দেশের চলতি উত্তেজনার মধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্টভাবেই জানিয়ে দিল যে, এই বছর ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় একেবারে অন্যরকম ও অনভিপ্রেত আচরণ করেছে বেজিং। নিজেদের দেওয়া প্রতিশ্রুতি নিজেরাই লঙ্ঘন করছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন, চিনা সেনারা পারস্পরিক সমঝোতার সমস্ত শর্তকে অবজ্ঞা করেছে। এই বছরের মে মাসের শুরু থেকেই চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি প্রচুর পরিমাণে সেনা মোতায়েন শুরু করেছে। এই কার্যকলাপের মাধ্যমে তারা দুদেশের মধ্যে থাকা দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম লঙ্ঘন করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সীমান্তের উত্তেজনা আরও বাড়বে। প্রসঙ্গত, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। ওই সংঘর্ষে চিনের এক কর্নেল সহ প্রায় সেদেশেরও প্রায় ৪৫ জন হতাহত হয়েছে বলে খবর। এই ঘটনার জন্যও চিনকে দায়ী করেছে ভারতের বিদেশমন্ত্রক।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...